ফরিদপুর প্রতিনিধি :
পদ্মা সেতুর জন্য দেয়া অর্থ বিশ্ব ব্যাংক আমাদের থেকে ফিরিয়ে নিল। তাতে কি হয়েছে শেখের বেটি সেই পদ্মা সেতু করল নিজেদের অর্থে । জননেত্রী শেখ হাসিনা বিশ্বের মধ্যে একমাত্র নেত্রী যিনি রাষ্টপ্রধান থেকে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার লক্ষ্য ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা।
তিনি ভাঙ্গায় সতন্ত্র সাংসদের প্রতি ইঙ্গিত দিয়ে আরও বলেন,ভাঙ্গায় আওয়ামী লীগের বিকল্প আর কোন দল নাই, “শেখ হাসিনা মানে নৌকা,নৌকা মানে আওয়ামী লীগ”। ফরিদপুরের মাটি নৌকার ঘাটি।
শনিবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়ন পরিষদ ভবন ও স্থানীয় আরো দুটি রাস্তার ফলক উন্মচন করে পুলিয়া মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি একথা বলেন।
তিনি উপস্থিত জনতার নিকট নৌকা মার্কায় ভোট চান এবং ভাঙ্গা,সদরপুর,চরভদ্রসনের উন্নয়ন কাজী জাফরউল্লাহকে দিয়ে করবেন বলে আশ্বস্ত করেন। তিনি জনসভায় তিন উপজেলার উন্নয়নের তালিকা কাজী জাফরউল্লার নিকট থেকে গ্রহণ করেন।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লার সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ফাইজুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,স্থপতি নিলুফার জাফরউল্লা এমপি,ফরিদপুর সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহ্তেশাম হোসেন বাবর।
আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া,পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা,জেলা আ’লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, উপজেলা আ’লীগের সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন,সাংগঠনিক সম্পাদক শরীফুজ্জামান শরীফ,হাজী সোবাহান মুন্সি,সহ-সভাপতি মিরন হাওলাদার প্রমূখ।
স/শা

