ঢাকাবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শেখ জামালকে রুখে দিল সাইফ স্পোটিং ক্লাব


ডিসেম্বর ২৮, ২০১৭ ৮:০৬ অপরাহ্ণ
Link Copied!

জিতলে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারতো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব জামালকে সে সুযোগ দেয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবাগত দলটি সঙ্গে ১-১ গোলে ড্র করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এ ড্রয়ে ১৯ রাউন্ড শেষে টেবিলের দুই নম্বরে থাকলো তিনবারের চ্যাম্পিয়নরা।

বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে  অনুষ্ঠিত ম্যাচে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে মাহবুব হোসেন রক্সির দল।

ষষ্ঠ মিনিটে ইংলিশ ফুটবলরা চার্লি শেরিংহামের গোলে এগিয়ে যায় প্রিমিয়ার লিগের নতুন দল সাইফ স্পোর্টিং ক্লাব। তবে ম্যাচে ফিরতে বেশি সময় নেয়নি সাবেক চ্যাম্পিয়নরা। ২২ মিনিটে সলোমন কিং গোল করে হার হার থেকে বাঁচান দলকে। দ্বিতীয়ার্ধে এগিয়ে যেতে দুই দলই আক্রমণের ধার বাড়ায়। তবে গোল আর বের করতে পারেনি কোনো দল।

স/এন