নিজস্ব প্রতিনিধি :
দেশের অন্যতম শিশু-কিশোর নাট্য দল কাব্য বিলাস নাট্য গোষ্টি আগামী ১৭, ১৮, ১৯ আগষ্ট দলের এয়ারপোর্ট কাওলার নিজ মহড়া কক্ষে নাট্য কর্মশালার আয়োজন করেছে। টিভি ও মঞ্চে অভিনয়ের বিভিন্ন বিষয় এই কর্মশালায় তুলে ধরা হবে। প্রধান প্রশিক্ষক হিসাবে থাকবেন নাট্যকার ও নির্দেশক রাহুল রাজ। কোর্স শেষে সবাইকে সনদ প্রদান করা হবে।
কর্মশালার পারদর্শিতার উপর ভিত্তি করে দলের সদস্য হবার সুযোগ থাকছে।
যোগাযোগের শেষ তারিখ : ১৫ আগষ্ট। আগ্রহীরা যোগাযোগ করুন। 01912313534, 01948861580, 01682490244
২০০৪ সাল থেকে নিয়মিত জাতীয় ও আর্ন্তজাতিক ভাবে সমাজ সচেতন মূলক নাটক নিয়ে কাজ করে যাচ্ছে কাব্য বিলাস নাট্য গোষ্টি। এপর্যন্ত কাব্য বিলাস ভারত, নেপাল, থাইল্যান্ড, ভুটানের বিভিন্ন নাট্য উৎসবে অংশগ্রহন করেছে। দলের নিজস্ব প্রয়োজনায় রয়েছে ৮৮ টি নাটক।
স/এষ্

