ঢাকাশুক্রবার , ৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শুক্রবার ভিসা জটিলতায় প্রথম হজ ফ্লাইট বাতিল

admin
আগস্ট ৪, ২০১৭ ১১:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে পবিত্র হজ গমনেচ্ছুদের শুক্রবার সকালের ফ্লাইটটিও বাতিল করেছে বাংলাদেশ বিমান। সকাল ৬টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের (বিজি ৩০৩৯) ফ্লাইটটি ৪১৯ যাত্রী নিয়ে সৌদির জেদ্দার উদ্দেশে যাত্রা করার কথা ছিল। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে অর্ধেক যাত্রীই ভিসা না পাওয়ায় ফ্লাইটটি বাতিল করতে হয়েছে।

তবে ভিসা থাকা সত্ত্বেও শুক্রবারের বিজি ৩০৩৯ ফ্লাইটে যারা যেতে পারছেন না তাদের অন্য ফ্লাইটে পাঠানোর জন্য চেষ্টা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শুক্রবার বিমানের নির্ধারিত অন্য ফ্লাইটগুলো হলো- বিজি ১০৩৯, বিজি ৫০৩৯, বিজি ৭০৩৯ ও বিজি ১০৪১।

স/এষ্