ঢাকাবুধবার , ৯ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিশু মৃত্যুর হার কমলেও নবজাতকের মৃত্যুর হার কমেনি

admin
ফেব্রুয়ারি ৯, ২০২২ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

শিশু মৃত্যুর হার কমলেও নবজাতকের মৃত্যুর হার কমেনি- ডাঃ আবুল কালাম আজাদ

এস এম মেহেরাব হোসেন : পিরোজপুর জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আবুল কালাম আজাদ বলেছেন শিশু মৃত্যুর হার কমানোর জন্য বাংলাদেশ কাজ করে যাচ্ছে এজন্য শিশু মৃত্যুর হার অনেকটাই কমেছে কিন্তু নবজাতকের মৃত্যুর রেট সেভাবে কমেনি।

গতকাল সোমবার চমক নিউজের প্রতিনিধির সাথে সাথে এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। পিরোজপুর জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।১৯৮৪ সালে মহকুমাগুলো জেলায় উন্নীত হলে ৭টি উপজেলার ৬৪৫টি গ্রাম নিয়ে পিরোজপুর জেলা গঠিত হয়।

পিরোজপুর জেলায় মোট ৭টি থানা, ৪টি পৌরসভা, ৫৪টি ইউনিয়ন ও ৩টি সংসদীয় আসন রয়েছে। এ জেলায় মোট সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং একটি সদর হাসপাতাল রয়েছে।

বয়সন্ধিকালের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করে চলেছে প্রতিষ্ঠানগুলো। পিরোজপুর সদর হাসপাতাল সহ প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে দক্ষ প্রশাসন ও দক্ষ জনবল। দক্ষ প্রশাসন ও একদল তরুণদের অদম্য চেষ্টায় পিরোজপুর জেলা জন্ম প্রজনন স্বাস্থ্য অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে।

পিরোজপুর জেলার প্রতিটি কমিউনিটি ক্লিনিক এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রয়েছে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্নার, কিশোর-কিশোরী ইউনিট এবং প্রজনন স্বাস্থ্য সেবা পরামর্শ কেন্দ্র। শুরু করা হচ্ছে ইন্সেন্টিভ সুবিধা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দেওয়া হয়েছে দক্ষ জনবল যাতে মাতৃমৃত্যু কমিয়ে আনা যায়। গর্ভবতী মায়েদের নিরাপদে গর্ভপাত করানোর জন্য দেওয়া হচ্ছে সরকারি আর্থিক সহযোগিতা।

শিশুদের চিকিৎসার পাশাপাশি শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই তাই পিরোজপুর সদর হাসপাতালে রয়েছে শিশুদের খেলাধুলার বিভিন্ন সরঞ্জাম। সব রকম সুবিধা থাকলেও পিরোজপুর সদর হাসপাতালে গিয়ে দেখা গিয়েছে শিশু ওয়ার্ডের বেড কম এবং রোগীর চাপ বেশী থাকায় শিশুদের ফ্লোরে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।

পিরোজপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাক্তার মোঃ আবুল কালাম আজাদ বলেন, শিশু মৃত্যুর হার কমানোর জন্য বাংলাদেশ কাজ করে যাচ্ছে এজন্য শিশু মৃত্যুর হার অনেকটাই কমেছে কিন্তু নবজাতকের মৃত্যুর রেট সেই ভাবে কমেনি।

কিশোর-কিশোরীদের সেবার ক্ষেত্রে তিনি বলেন ইয়েস বাংলাদেশ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল আমাদের সাথে কাজ করে যাচ্ছে এখানে অগ্রগতি কিছুটা হয়েছে আমি লক্ষ্য করে দেখেছি যে কিশোর-কিশোরীদের সেবা নেওয়ার তাদের স্বাস্থ্যগত শারীরিক মানসিক প্রবলেম নিয়ে আমাদের কাছে আসার প্রবণতা একদমই কম যেটা আগে একদমই ছিলনা। সেটা এখন কিছুটা বেড়েছে, কিন্তু কাঙ্খিত পর্যায়ে নাই।

এসআরএইচআর সম্পর্কিত সেবাগুলো সাধারন জনগন কতটুকু পাচ্ছে এই সেবাগুলো সম্পর্কে সাধারণ জনগণ কতটুকু জানে এবং স্বাস্থ্য অধিকার রক্ষায় প্লান ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ন্যাশনাল চিলড্রেনস ট্রাস্কফোর্স এনসিটিএফ এবং ইয়ুথএনগেজমেন্ট ফর সাসটেইনেবিলিটি ইয়েস বাংলাদেশ পিরোজপুর জেলা শাখা ব্যাপক কাজ করে চলেছে।

স/এষ্