ঢাকাশুক্রবার , ১৩ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিশু বয়সেই তারকা বনে গেছেন তৈমুর আলী খান


এপ্রিল ১৩, ২০১৮ ৩:৫৮ অপরাহ্ণ
Link Copied!

মা-বাবা তারকা। কোটি কোটি ভক্ত তাদের। তাহলে সন্তান পিছিয়ে থাকবেন কেন? তাইতো শিশু বয়সেই রীতিমতো তারকা বনে গেছেন তৈমুর আলী খান।বাবা পাতৌদি নবাব ও বলিউড তারকা সাইফ আলী খান ও মা কারিনা কাপুর খান মতো ‘ছোট নবাব’ তৈমুরও বড় হতে তারকা অভিনেতা হবেন এটাই সবার ধারণা। সেটাই হয়তো স্বাভাবিক ছিলো।  কিন্তু বেঁকে বসলেন মা কারিনা।সম্প্রতি টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কারিনা বলেন, অভিনেতা নয়, বরং ক্রিকেটার হিসেবেই দেখতে চাই সন্তানকে।কারিনা বলেন, ‘আমি চাই, তাইমুর তার দাদা মনসুর আলী খান পাতৌদির মতো ক্রিকেটার হবে। আমি তার ওপর কিছু চাপিয়ে দেবো না। তবে বলিউডে কাজ না করে ক্রিকেটার হওয়াকেই বেশি গুরুত্ব দিবো।’জনপ্রিয় এই অভিনেত্রী আরও বলেন, ‘অনেক সময়ই তৈমুরকে সামলাতে যেয়ে ভীত হয়ে পড়ি। তাই কখনই কালো টিকা না দিয়ে তাকে বাইরে যেতে দিই না। আমি চাই সে একটা সাধারণ জীবন উপভোগ করুক।’

স/মা