ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শিশুর অবিশ্বাস্য বেঁচে থাকা!

admin
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিরিয়ার ছোট্ট একটি মেয়ে। পুরো দেহটাই তার চাপা পড়েছে ইট, পাথর ও বালুর নিচে। সেই ধ্বংসস্তূপের নিচ থেকে শেষ পর্যন্ত জীবিত উদ্ধার করা হয়েছে শিশুটিকে।

সিরিয়ার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের প্রকাশ করা ছবির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, গত রোববার রাজধানী দামেস্কের পাশের এলাকা তিশরিনে বোমা হামলা চালিয়েছিলে সিরিয়ার বিমান বাহিনী। হামলায় শহরের বেশ কয়েকটি বাড়িঘর বিধ্বস্ত হয়।

উদ্ধারকারী দল সেখানে যাওয়ার পর আয়া নামে ওই শিশুটির মা তাদেরকে জানান, তিনি তার সন্তানকে খুঁজে পাচ্ছেন না। এ সময় তিনি তাদেরকে বলছিলেন, ‘তাকে আমার জন্য খুঁজে বের করুন! ওর নাম আয়া!’

স্বেচ্ছাসেবকদল দ্রুত পাশের বাড়ির ধ্বংসস্তূপে খোঁজ শুরু করেন। ইট-বালু-পাথর সরাতেই তারা আয়ার দেহ দেখতে পান। এসময় আয়ার মুখভর্তি ছিল বালি। এরপরেও ওই ধ্বংসস্তূপের নিচে বেঁচে ছিল সে।

উদ্ধারকারীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। এ সময় বিস্মিত উদ্ধারকারীরা বারবার ‘আল্লাহ মহান, আল্লাহ মহান’ বলে চিৎকার করছিলেন।

এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, জেনেভায় বিরোধীদের সঙ্গে শান্তি আলোচনা শুরুর আগেই সোমবার সিরিয়া সরকার দামেস্কের আশেপাশে বোমা হামলা চালাতে শুরু করেছে। হামলায় দামেস্কের দক্ষিণে বারজেহ এলাকায় নিহতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে। এদের মধ্যে এক নারী ও এক শিশু রয়েছে।

স/শা