আগামী ১৪ অক্টোবর রোজ শরিবার বিকাল ৪টায় গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবের নবম দিনে হতে যাচ্ছে পথনাটক মহাবিপদ। নাট্যভূমি পরিবেশিত এড. শওকত আলী রচিত ও শাহজাহান শোভন নির্দেশিত ‘মহাবিপদ’ নাটকটিতে অভিনয় করবেন সিফাত আরা ভূইয়া বন্যা, রাজিব চন্দ্র শীল, এইচ, এম রায়হান রিপন, শারমিন কলি, মনিরুল ইসলাম রাজিব, মুনসুর আহমেদ, তাছলিমা আক্তার দৃষ্টি, আলমগীর, শাহীন, আরিফুল ইসলাম, আখি নূর, শাহজাহান শোভন প্রমুখ। নাটকে নারী ধর্ষন ও মুক্তিযুদ্ধের কথা বলা হয়েছে।
স/মা

