ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিলই টু বাংলাবাজার সড়কের বেহাল দশা

admin
অক্টোবর ৪, ২০২০ ১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

এম এম রহমান,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের বাংলাবাজার ইউনিয়ন হতে পার্শবর্তী শিলই ইউনিয়নে যোগাযোগের সড়টির বেহাল দশা। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে এ রুটে চলাচলকারী পরিবহন ও সাধারন মানুষকে।

ইট বিছানো রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না করার সড়কটি এখন যানবাহন চলাচলের অনুপুযুক্ত হয়ে পড়েছে। জরুরি প্রয়োজনে সাধারন মানুষ শিলই কিংবা বাংলাবাজারে যাতায়াতে প্রতিদিন পোহাচ্ছে সীমাহীন দূর্ভোগ। যান চলাচলে ঝুঁকি থাকায় বেশীরভাগ মানুষ শিলই জনু মৃধার বাজারে এসে গাড়ীতে উঠে দিঘিরপাড়সহ অন্যান্যা এলাকায় যাতায়াত করে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, শিলই ইউনিয়ন পরিষদের দক্ষিনে জনু মৃধার বাজার। সেই বাজারের শেষ মাথা থেকে শুরু হয়ে দীর্ঘ প্রায় ৩ কিলোমিটার ইট বিছানো সড়কটি বাংলাবারের প্রধান সড়কে মিলিত হয়েছে। এরমধ্যে সর্দারকান্দি থেকে দেড় কিলোমিটার পড়েছে বাংলাবাজার ইউনিয়নে আর বাকী দেড় কিলোমিটার শিলই ইউনিয়নে। রাস্তাটির বাংলাবাজার অংশের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

অনেক জায়গায় ইট সরে গিয়ে কাঁদামাটির সড়ক হয়ে গেছে। খানা খন্দে ভরা এই রাস্তা দিয়েই ঝুঁকি নিয়ে অটো মিশুকসহ অন্যান্য যানবাহনগুলো চলছে। শিলই অংশের মাঝখানে রাস্তাটি ভেংগে গেছে। সেখানে পরিবহন চালকরা মাটি ফেলে কোনমতে গাড়ী চালাচ্ছে। এছাড়াও সড়কটির শিলই অংশের বিভিন্ন স্থানে ইট সরে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

অটো চালক রাজিব জানান, রাস্তা খারাপ হওয়ায় ৫ মিনিটের পথ পাড়ি দিচ্ছে ২৫ মিনিটে। সড়কে যাত্রী নিয়ে চলার সময়ে গাড়ী ধুলতে থাকে। যাত্রীরা গাড়ীর ছাদের সাথে ধাক্কা খায়। অনেক সময় অটো উল্টে যায়। বৃষ্টি আসলে কাঁদা জলে গাড়ীর অনেক ক্ষতি হয়। যাত্রীরা অনেকে হেঁটেই যায়।

স্থানীয় বাসিন্ধারা জানান, সড়কটিতে বেশ কয়েক বছর আগে ইট বিছানো হয়। দীর্ঘদিন সংস্কার না করার কারনে রাস্তাটি এখন যানচলাচলের অনুপুযুক্ত হয়ে গেছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা দরকার। রাস্তাটি সংস্কার করা হলে দুই ইউনিয়নের মানুষের যোগাযোগ আরো সহজ হবে। পাশাপাশি কমে যাবে সাধারন মানুষের ভোগান্তি। এই রুটে চলাচলকারী সকল যাত্রী এবং পরিবহন চালকদের দাবি রাস্তাটি দ্রুত সংস্কার করা হউক।

শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাশেম লিটন চমক নিউজকে জানান, এবার বন্যা এবং অতি বৃষ্টির কারনে ইটের সড়কটিতে ব্যাপক ক্ষতি হয়েছে। রাস্তাটি পূনরায় সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। সড়কটির শিলই অংশে দ্রুত সংস্কার কাজ করার জন্য উদ্যোগ নেয়া হচ্ছে।

স/এষ্