ঢাকাশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় ১২’শ গাড়ি, ভোগান্তিতে যাত্রীরা

admin
সেপ্টেম্বর ১, ২০১৭ ৫:১০ অপরাহ্ণ
Link Copied!

ঈদ উদযাপনে ঘরে ফেরার শেষ পর্যায়ে আজ মুন্সিগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। পর্যাপ্ত পরিমাণ ফেরি না থাকার পাশাপাশি নাব্যতা সঙ্কটে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় মাওয়া চৌরাস্তা থেকে যাত্রীবাহী বাসগুলো সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে।

পারের অপেক্ষায় শিমুলিয়া ঘাটে প্রায় ১২’শ যাত্রীবাহী গাড়ি রয়েছে।

ঘাট থেকে ৫/৬ কিলোমিটার দূরে বাসগুলো যাত্রী নামিয়ে দিচ্ছে বলে জানা যায়। ফলে ঘরে ফেরা মানুষের ভোগান্তি আরও বেড়েছে। ১৮টি ফেরি সচল থাকলেও বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের মধ্যে সেগুলো চলাচল করতে পারছে না। ডুবোচরে চ্যানেল কিছুটা সরু হয়ে যাওয়ায় ফেরি পারাপারে সময় বেশি লাগছে।

এ ব্যাপারে বরিশালগামী এক যাত্রী বলেন, সবসময় শিমুলিয়া ঘাটে নিয়ে থামাত। এবার আমাদের বাস থেকে ৫ কিলোমিটার দূরে নামিয়ে দিয়েছে। পুরো রাস্তায় জ্যাম বাস যেতে পারছে না। এখন বউ-বাচ্চা আর লাগেজ নিয়ে রোদের মধ্যে হেঁটে আসছি।

অন্যদিকে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, ঘাটে ঈদ উপলক্ষে বাড়তি চাপ রয়েছে। আমরা চেষ্টা করছি যাত্রীদের ভোগান্তি ছাড়া পার করার জন্য। ফেরি সঙ্কট ও নাব্যতা সঙ্কটের কারণে পার হতে অতিরিক্ত সময় লাগছে। আমাদের দায়িত্বে কোনো গাফিলতি নেই।

শিমুলিয়া ঘাটের বিআইডব্লিউটিসির এজিএম শাহ খালেদ নেওয়াজ বলেন, আমাদের ১৯টি ফেরি চালু আছে। কিন্তু তীব্র স্রোতে ও নাব্যতা সঙ্কটের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।

স/এষ্