হিন্দুদের তৃতীয় তীর্থস্থান শিব বাড়ির সেবাইত মুক্তিযোদ্ধা মাস্টার সুবোধ আর নেই!
খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি হিন্দুদের তৃতীয় তীর্থস্থান শিব বাড়ির সেবাইত ও একাত্তরে ৯ নং সেক্টরের মুক্তিযোদ্ধা সাবেক শিক্ষক সুবোধ চন্দ্র দাস আর নেই। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে হৃদক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
৬৬ বছর বয়সে মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত দেহ বরিশালের হিমাঘরে রাখা হয়েছে। আগামী বুধবার ভারতে অবস্থানরত তাঁর ছেলে দেশে আসালে রাষ্ট্রীয় মর্যদায় শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলে জানাগেছে। তাঁর নিজ গ্রাম ভান্ডারিয়া উপজেলার পশুরিবুনিয়া। তিনি গত ২৫ বছর ধরে গুরুর আদেশ পালন করতে তিনি শিব বাড়িতে সেবাইত হিসেবে আত্মনিয়োগ করে গেছেন। তাই শিব বাড়ির মানুষ তাকে সেখানে সমাহিত করা দাবী জানিয়েছে। বর্নাঢ্য জীবনের অধিকারী এ মহান মানুষটির পরলোক গমণে সততা ও মানবতার পক্ষে অবিচল অনলাইন নিউজ প্রোটাল “দৈনিক পজেটিভ নিউজ” সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম তালুকদার শোকহত পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন।
স/মা

