ঢাকাসোমবার , ২২ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শিপ্রারানী স্বামী কর্তৃক পাচারের শিকার

admin
মে ২২, ২০১৭ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

অসহায় পিতা সুবোল মন্ডল কন্যাকে ফেরতের আশায় দারে দারে ঘুরছে

মোঃ আজম খাঁন,বাঘারপাড়া(যশোর) থেকে : বাঘারপাড়ার সাদীপুর গ্রামের সুবোল মন্ডলের মেয়ে শিপ্রারানীকে তার স্বামী সুবির কুমার ও তার ভগ্নিপতি শিশির কুমার চিকিৎসা করানোর অজুহাতে ভারতে নিয়ে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।কন্যাকে ফেরতের আশায় অসহায় পিতা দ্বারে দ্বারে ঘুরছে।
জানা যায়,প্রায় ৬বছর পূর্বে বাঘারপড়ার সাদীপুর গ্রামের সুবোল মন্ডলের মেয়ে শিপ্রারানীর সঙ্গে অভয়নগর উপজেলার কোবলা গ্রামের নির্মল বিশ্বাসের পুত্র সুবির কুমারের বিয়ে হয়।প্রায় ৩বছর অতিবাহিত হওয়ার পর ও কোন সন্তানাদি না হওয়ায় শিপ্রারানীর স্বামী ও তার ভগ্নিপতি শিশির কুমার উন্নত চিকিৎসার মাধ্যমে সন্তান ধারন সম্ভব- এ প্রলোভন দিয়ে চিকিৎসা করানোর কথা বলে শিপ্রারানীকে ভারতে নিয়ে নারী পাচার চক্রের মাধ্যমে পতিতালয়ে বিক্রি করে দিয়েছে বলে শিপ্রারানীর পিতা অভিযোগ করেছে।তার পিতা আরো জানান,তার মেয়েকে দেওয়া সব স্বর্নেও গয়না বিক্রি করে ভারতে যাওয়ার খরচ যুগিয়েছিল।মেয়েকে ভারতে রেখে আসার পর প্রায় ৩বছর পেরিয়ে গেলেও জামাই ও তার ভগ্নিপতি শিপ্রারানীকে ফেরৎ না এনে আত্মীয় বাড়িতে রেখে চিৎিসা করাচ্ছে বলে জানিয়ে যাচ্ছে।চিকিৎসা শেষ হলে বড়িতে ফিরবে বলে তারা বিভিন্ন সময় জানিয়েছে।কিছুদিন পূর্বে হঠাৎ করে অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল করে ৩টি মোবাইল নম্বর দিয়ে ১লক্ষ ৩০হাজার টাকা বিকাশ করে দিলে মেয়েকে ফেরৎ পাবেন বলে শিপ্রারানীর পিতাকে জানায়।নম্বর ৩টি হল ঃ ০১৭৪২০৮৮০৩১,০১৬৮০৭১৪৯৮৪ ও ০১৭১৬২০৫৯৭০।এছাড়া মোবাইলকারী ঐ ব্যক্তি আরো জানায়,শিপ্রারানীর স্বামী ও তার ভগ্নিপতি শিপ্রারাপনীকে ৬০ হাজার টাকায় তাদের নিকট বিক্রি করেছে।
এদিকে শিপ্ররানীর পিতা সুবোল মন্ডল মানবাধিকার সংগঠন ‘গনঅধিকার ফাউন্ডেশন’ এর নিকট এ ব্যপারে আইনী সহযোগীতার আবেদন করেছে।গনঅধিকার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইকরামুল হাসান মিঠু বিষয়টি সঠিক বলে জানেিয়ছেন।

স/এষ।