খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি শহরের উদ্ধোধন মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে বৃহস্পতিবার সকাল ৮ টায় শিক্ষা বিষয় প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২ হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষা বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
২ ঘন্টা ব্যাপি প্রাক বাজেট আলোচনায় স্কুলের ছাত্র-ছাত্রী ও সংশি¬ষ্ট আগামী শিক্ষা বাজেটে কি ধরনের বাজেট হওয়া উচিত এব বিষয় মতামত তুলে ধরে খেলামেলা প্রস্তাবনা দিয়েছেন। শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। শিল্পমন্ত্রী শিক্ষার্থী শিক্ষকদের শিক্ষা বিষয়ে সমাস্যা ও সম্ভাবনার ক্ষেত্রে খোলামেলা আলোচনায় সন্তোষ প্রকাশ করেন এবং বলেন শিক্ষা ক্ষেত্রে এই ধরনের খোলা মেলা আলোচনার মাধ্যমেই সমস্যা সমাধান করে আগামী বাজেটে বিষয়গুলো গুরুত্ব প্রদান করা হবে।
অন্যদের মধ্যে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী, পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব এ্যাড. খান সাইফুল¬াহ পনির, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: ছাইয়েদুজ্জামান, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার শ্যামল চন্দ্র শর্মা, উদ্ধোধন মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শামসুল ইকরাম পিরু ও প্রধান শিক্ষক শামসুল হক, বিশিষ্ট শিক্ষানুরাগী নুরুল ইসলাম খলিফা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ের শিক্ষক সংকট, পাঠ্য বইয়ের বানান ভুল, কোচিং ব্যাবসা, মাল্টিমিডিয়া ক্লাস ররুম পরিচানা বিষয় নিয়ে আলোক পাত করেন এবং উপস্থিত অতিথিরা সংশি¬ষ্ট বিষয় জবাব দেন। জনপ্রিয় গনমাধ্যম ব্যাক্তিত্ব চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ অনুষ্ঠানের সঞ্চালন করেন।
দেশের শিক্ষা পরিস্থিতি ও বাস্তবাতা এবং সাফল্য হিসেবে তৃনমুল পর্যায় সার্বিক শিক্ষা পরিস্থিত অবকাঠামো ও সমস্যা সমাধানের উপায় বের করে আনার জন্যই এই প্রাক বাজেট আলোচনা চ্যানেল আই দীর্ঘ ১০ বছর যাবৎ আয়োজন করে আসছে।
স/জনী

