ঢাকাবৃহস্পতিবার , ২৩ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শিক্ষা জাতীয়করণের দাবীতে কাঠালিয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানে একঘন্টা কর্মবিরতি


মার্চ ২৩, ২০১৭ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

জাহিদুল ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়ায় বৃহস্পতিবার (২৩ মার্চ) মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত একঘন্টা কর্মবিরতি পালন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে শিক্ষা জাতীয়করণের দাবীতে কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসাবে এ কর্মসূচি পালিত হয়। কাঠালিয়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুশীল চন্দ্র মিস্ত্রী ও সাধারণ সম্পাদক এমএম তারিকুজ্জামান জানান বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, বৈশাখী ভাত প্রদান ও ৫% প্রবৃদ্ধি সহ পাঁচ দফা দাবীতে এ কর্মসূচি পালন করেন শিক্ষকগণ।

স/জনী