আদালত অবমাননার দায়ে শিক্ষাসচিবসহ ৬ জনকে কেন দোষী সাব্যস্ত করা হবে না, তা জানাতে রুল জারি করেছেন হাইকোর্ট।
বিচারপতি মো: আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন।
আদালতের আদেশে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ভিকারুননিসা নূন স্কুলের এডহক কমিটির নির্বাচন না করায় ও আদালতের রায় অনুযায়ী বেসরকারি স্কুলের কমিটি গঠনে আইন তৈরি না করায় এ রুল জারি করা হয়েছে। অন্য ৫ জন হলেন, শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সচিব নাজমুল হাসান খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ভিকারুননিসা নূন স্কুলের অধ্যক্ষ সুফিয়া খাতুন, এডহক কমিটির সদস্য এনামুল হক আবুল ও অপারেষ চন্দ্র সাহা।
আগামী ৪ সপ্তাহের মধ্যে তাদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
স/শা

