ঢাকাবুধবার , ২৮ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিক্ষার্থীদের ডেঙ্গু সচেতনতায় অনীহা প্রকাশ করলেন প্রধান শিক্ষক

nayem ahmed
আগস্ট ২৮, ২০১৯ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর)প্রতিনিধি : ডেঙ্গু সচেতনতায় শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান করতে অনীহা প্রকাশ করেছেন বাঘারপাড়ার চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামনুর রশিদ।

এ বিষয়ে তিনি বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কোন সহযোগিতা না করে বরং অসৌজন্য আচরণ করেছেন। স্থানীয় চেয়ারম্যান আবু সাইদ সরদার এ বিষয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন।

বাসুয়াড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ সরদার জানিয়েছেন, সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এ কারণে সরকার মানুষের সচেতনতা বৃদ্ধিতে নানা কর্মসূচি পালন করছে।

এর ধারাবাহিকতায় বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ ০৫.৪৪.৪১০৯.০১৮.০১২,২০১৯-৬৬৩(২০০) স্মারক সংখ্যায় ‘ দেশব্যাপি মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ’ পালন উপলক্ষে গত ৬ আগস্ট উপজেলা পরিষদ চত্তরে বিশেষ সভার আয়োজন করে।

এতে বিভিন্ন প্রতিষ্ঠান ও দপ্তরের প্রধানসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় সিদ্ধান্ত গ্রহন হয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা তাদের স্ব স্ব ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবে।

একই সাথে এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিমুলক অনুষ্ঠান করবে। চেয়ারম্যান আবু সাইদ সরদার চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ে উক্ত কর্মসূচি পালন করার জন্য গত ১১ আগস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদের সাথে মুঠোফোনে আলাপ করেন। এ সময় প্রধান শিক্ষক মামুনুর রশিদ অনুষ্ঠান করতে অনীহা প্রকাশ করে চেয়ারম্যান আবু সাইদ সরদারকে বলেন, তিনি চেয়ারম্যানের চাকুরি করেন না। ম্যানেজিং কমিটির নির্দেশ ছাড়া তিনি কোন অনুষ্ঠান করতে পারবেন না।

এ বিষয়ে চেয়ারম্যান আবু সাইদ সরদার গত ২২ আগস্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি লিখিত অভিযোগ দাখিল করেন। এরপর একই বিষয়ে তিনি ২৬ আগস্ট যশোর শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহা পরিচালকের নিকট লিখিত অভিযোগ করেন।

চেয়ারম্যান আবু সাইদ সরদার আরও জানিয়েছেন, বাসুয়াড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ পর্যন্ত ৪৫ ব্যাক্তি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে দুই ব্যাক্তির মৃত্যুও হয়েছে। এ কারণে আমি ইউনিয়নে ব্যাপক সচেতনতার জন্য প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠান করেছি। প্রতিটি প্রতিষ্ঠান প্রধান এ বিষয়ে সহযোগিতা করেছেন। শুধুমাত্র চাড়াভিটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ সহযোগিতা না করে আমার সাথে অসৌজন্য আচারণ করেছেন।

এ বিষয়ে প্রধান শিক্ষক মামুনুর রশিদ বলেছেন, গত ৪ আগস্ট চেয়ারম্যান আবু সাইদ সরদারের উপস্থিতিতে বিদ্যালয়ে ডেগু সচেতনতায় র‌্যালি অনুষ্ঠিত হয়। এ নিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্য অসন্তোস প্রকাশ করেন। এ কারণে পরে আর কোন অনুষ্ঠানের বিষয়ে অগ্রসর হওয়া সম্ভব হয়নি। চেয়ারম্যানের সাথে কোন অসৌজন্য আচারণ হয়নি।

উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ জানিয়েছেন, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি। আগামী সপ্তাহে বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

স/এন