ঢাকাশুক্রবার , ১ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিক্ষার্থীদের ‘চুল’ কী তিনি সত্যিই কেটে দিয়েছেন?

admin
অক্টোবর ১, ২০২১ ১:১১ পূর্বাহ্ণ
Link Copied!

শিক্ষার্থীদের ‘চুল’ কী তিনি সত্যিই কেটে দিয়েছেন?

হাসান শান্তনু।। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর ‘মাথার চুল’ কী অধ্যাপক ফারহানা ইয়াসমিন বাতেন সত্যিই কেটে দিয়েছেন? এ ‘ঘটনার’ প্রতিবাদে ‘তেজোদীপ্ত শিক্ষার্থীরা’ ওই বিশ্ববিদ্যালয় অচল করে রেখেছেন! এমন প্রতিবাদী শিক্ষার্থীরা ‘চুল কাটার’ ঘটনার সময় প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়াদের মতো ‘সুবোধ বালক’ সেজে বসেছিলেন কেন? জোর করে কারো চুল কেটে দেয়া চরম অপরাধ, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কারো বিষয়টা অবশ্যই জানা থাকে।

শিক্ষিক ফারহানা ‘অপরাধ’ করাকালেও কোনো শিক্ষার্থী একটা শব্দও উচ্চারণ করেননি কেন? টিভি ক্যামেরার সামনে যে ‘ভাব-ভঙ্গিতে’ এখন কথা বলছেন, তা দেখে যে কারো মনে হবে- তারা ‘ছেড়ে দেয়ার পাত্র’ নন।
বিশ্ববিদ্যালয়ের যে কক্ষের সামনে, আপপাশে, বা ভেতরে ঘটনাটি ঘটেছে, কর্তৃপক্ষ বলছে- সেখানে সিসিটিভি আছে।

সিসিটিভি ফুটেজ যাচাই করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসে। কর্তৃপক্ষ ফুটেজ যাচাই না করে অধ্যাপক ফারহানার বিরুদ্ধে ‘আন্দোলন কর্মসূচি’ জিইয়ে রাখছে কেন? ‘চুল কাটার ঘটনা’ ঘটে পরিক্ষা কেন্দ্রের বাইরে। কেন্দ্রের ভেতরে মুঠোফোন সেট রাখা যায় না, বাইরে তা নয়। অভিযোগকারী ১৪ শিক্ষার্থীর মধ্যে একজনও ঘটনাটি মুঠোফোনে রেকর্ড করেননি কেন? ‘হাতে হাতে মুঠোফোনের যুগে’ এটা খুব স্বাভাবিক প্রশ্ন।

প্রচারমাধ্যম ঢালাও অভিযুক্ত শিক্ষককে দোষারোপ করছে কেন? আন্দোলনরতরা যা বলছেন, কোনো অনুসন্ধান ছাড়া সেসব প্রচার করে প্রমাণের আগেই একপক্ষীয় দোষারোপের কাজটা পত্রিকা, টিভি চ্যানেলের নয়।

সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে প্রচার, প্রকাশের দায় অনেকটাই তাদের কাঁধেচাপা। তারা কি এ বিষয়ে কিছু করছে? অধ্যাপক ফারহানা অভিযুক্ত, এখনো প্রমাণিত দোষী নন। ঘটনাটির বিষয়ে বিশ্ববিদ্যালয়ে তাঁর সহকর্মী, বা অন্য শিক্ষকরা প্রচারমাধ্যমে তাঁকে ‘দায়ি’ করে বক্তব্য দিচ্ছেন। এ দেশে ঘটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে ভয়ংকর কোনো ঘটনায়ও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তার সহকর্মীরা এমন রাখঢাক ছাড়া বক্তব্য দেয়ার নজির নেই।

এতো ‘বিবেকবান, নীতিপরায়ণ’ শিক্ষক হওয়া সত্ত্বেও তাঁরা ‘ঘটনার’ সময় উপস্থিত থেকেও প্রতিবাদ করেননি কেন? ভয়াল ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন চুপ করে থাকে। এ ঘটনায় তাদের তড়িঘড়ি ‘উদ্বেগ, পদক্ষেপ’ অবশ্যই প্রশ্নের জন্ম দেয়।

হতে পারে- অধ্যাপক ফারহানা ‘ঘটনার’ জন্য ‘দায়ি’। এমনও হতে পারে- তিনি আসলে সরকারে প্রভাবশালী কারো ‘গুটিবাজির শিকার’। আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিষ্ঠা পাওয়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া এ শিক্ষক সরকারপন্থি বলেই বিবেচিত। বিশ্ববিদ্যালয়ে তিনি প্রভাব খাটানোর বিষয়ে যা আলোচনা হচ্ছে- সেগুলো সত্য হয়ে থাকলে বলতে হবে, তিনিও সরকারের প্রভাবশালী কারো প্রশ্রয়েই এসব করে আসছিলেন।

সেই প্রতাপওয়ালা কে, বা কারা- সংবাদমাধ্যম এ প্রশ্নও খুঁজতে পারে। শিক্ষক ফারহানা যে প্রভাবশালী পক্ষের সঙ্গে যোগাযোগ রাখেন, তাঁর প্রতিপক্ষ এর চেয়ে বেশি প্রতাপশালীও হতে পারে। দুই প্রভাবশালীর দ্বন্দ্বে অন্য শিক্ষক, শিক্ষার্থীরা কেমন ভয়ানক পরিস্থিতির কবলে পড়তে পারেন- এর দৃষ্টান্ত অভাব নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘কালা ও ধলা মাস্টারের দ্বন্দ্ব’ (অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও অধ্যাপক হারুন অর রশীদ) থেকে সৃষ্ট ‘ঘটনাগুলো’ খুব বেশিদিনের পুরনো নয়। প্রতিষ্ঠানের বাইরের প্রভাবশালী গোষ্ঠীর ক্ষমতাচর্চা চলতে থাকলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ‘স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান’ হয় কীভাবে- এ প্রশ্নের উত্তরও প্রচারমাধ্যমের কাছ থেকেই মানুষ আশা করছেন।

লেখক: হাসান শান্তনু, জেষ্ঠ্য প্রতিবেদক, বাংলাদেশের খবর।

– ফেসবুক থেকে

স/এষ্