শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে চা-সিগারেট বিক্রি বন্ধ করতে হবে- যশোর জেলা এনসিটিএফ
এস এম মেহেরাব হোসেন : যশোর জেলা এনসিটিএফ কমিটির সদস্যরা বলেছেন শিশুদের অধিকার রক্ষায় আইন প্রতিষ্টা করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের আশেপাশে চা-সিগারেট বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে হবে। বিদ্যালয়ে মেয়ে শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন কর্নার বাস্তবায়ন করতে হবে।
প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য খেলার মাঠ নিশ্চিত করতে হবে। তাছাড়াও তারা জানান, সকল শিশুদরে মৌলিক অধিকার পূরনে জনগনকে সচেতন করতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে বিদ্যালয় সমূহে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে।
গতকাল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর মিলনায়তনে যশোর জেলা এনসিটিএফ এর বার্ষিক পরিকল্পনা সভায় এসব কথা বলেন তারা।
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স ( এনসিটিএফ ) যশোর জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ১০.০০টায়ইয়েস-বাংলাদেশ এবং অপারেজেয় বাংলাদেশের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যশোর মিলানায়তনে এনসিটিএফ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় যশোর জেলা এনসিটিএফের সভাপতি মীর মুহতাসিম তাহমিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিটিএফ সেন্ট্রাল ইয়োথ ভল্যান্টিয়ার সোনিয়া আফরিন সোমা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা এনসিটিএফের সাধারন সম্পাদক শেখ ইয়ামিন হাসান, শিশু গবেষক তাসাউফ আহনাফ, জেলা ভল্যান্টিয়ার সানজিদা আক্তার এবং আবু সালেহ মোঃ জুবায়ের সহ জেলার এনসিটিএফ সদস্যরা।
এনসিটিএফের দ্বি-বার্ষিক কমিটির বার্ষিক সাধারণ সভায় এক বছরের কর্ম পরিকল্পনা করা হয়। উল্লেখ্য, সারা বাংলাদেশে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোস এনসিটিএফ শিশুদের অধিকার রক্ষায় কাজ করে থাকেন।
স/এষ্

