ঢাকাসোমবার , ৪ জুলাই ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শিক্ষক হত্যা ও সারা দেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ফুলপুরে মানববন্ধন

চমক নিউজ, ময়মানসিংহ
জুলাই ৪, ২০২২ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষক হত্যা ও সারা দেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে ফুলপুরে মানববন্ধন

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মোঃকামরুল ইসলাম খান- সাভারের হাজী ইউনুছ আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও সারা দেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে এবং সকল শ্রেণি বৈষম্য দূর করে মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। সোমবার সকালে ফুলপুরে ভাষা সৈনিক এম শামছুল হক চত্বরে মহাসড়কের পাশে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফুলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরমুজ আলী চৌধুরী, পয়ারী গোকূলচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আইয়ূব আলী খোকন, সিনিয়র শিক্ষক নাহিদ নিগার সুলতানা, কামাল হোসেন, জহুরা খাতুন, রিক্তাদত্ত, যোবায়ের হোসেন প্রমুখ।

স/বি