ঢাকাসোমবার , ২৫ ডিসেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিক্ষকদের অনশন ভাঙালেন মন্ত্রী

admin
ডিসেম্বর ২৫, ২০১৭ ৯:৩৭ অপরাহ্ণ
Link Copied!

পানি ও ফলের রস খাইয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনশন ভাঙালেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার।

সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে যান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী।

এর আগে সোমবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের মিন্টো রোডের বাসভবনে সহকারী শিক্ষকদের ১৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন মন্ত্রী। বৈঠকে দাবি-দাওয়া পূরণে গণশিক্ষামন্ত্রী আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত নেন শিক্ষক নেতারা।

এ ব্যাপারে বাংলাদেশ প্রাথমিক সরকারি শিক্ষক মহাজোটের নেতা মো. শামসুদ্দীন সাংবাদিকদের বলেছেন, মন্ত্রীর সঙ্গে আলোচনার প্রেক্ষিতে আমরা অনশন কর্মসূচি স্থগিত করলাম। আমরা মন্ত্রীর সঙ্গে আরও আলোচনা চালিয়ে যাব।

স/এষ্