ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শাহজালালে ৩৫ পিস সোনার বার উদ্ধার

admin
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ১২:৩২ অপরাহ্ণ
Link Copied!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে সাড়ে তিন কেজি সোনার বার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।

সোমবার সিঙ্গাপুর থেকে আগত যাত্রী হাবিবুর রহমানের কাছ থেকে মোট ৩৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারি কমিশনার আহসানুল কবির জানান, গোয়েন্দো তথ্যের ভিত্তিতে হাবিবুর রহমানের কাছ থেকে সোনার বার উদ্ধার করা হয়। সিঙ্গাপুর থেকে সরাসরি তার ঢাকায় আসার কথা ছিল।

কিন্তু কাস্টমের নজর এড়াতে সিঙ্গাপুর-ঢাকা সরাসরি ফ্লাইটে না এসে ব্যাংকক ঘুরে থাই এয়ারওয়েজে ঢাকায় আসেন হাবিব। অনুসন্ধান করে তার পায়ের স্পোর্টস অ্যাঙ্কলেট থেকে ২৮ পিস, মানিব্যাগ থেকে ৬ পিস এবং সাইড ব্যাগ থেকে ১ পিসসহ মোট ৩৫ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ১.৭৫ কোটি টাকা। হাবিবুর রহমান নামের যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।

 স/শা