ঢাকাশনিবার , ৩ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শালবরাট কালী মন্দির নির্মানের অগ্রগতিতে এমপির সন্তোষ প্রকাশ

abu naser
আগস্ট ৩, ২০১৯ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর) :  বাঘারপাড়ার রায়পুর শালবরাট সার্বজনীন কালী মন্দিরের নির্মান কাজের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছেন এমপি রনজিত রায়।

শনিবার দুপুরে তিনি মন্দিরের ছাদ ঢালাইসহ নির্মাণ কাজ পরিদর্শন করেন। মন্দিরের কাজের অগ্রগতিতে তিনি সন্তোষ প্রকাশ করেন। মন্দির চত্বরে পৌছালে তাকে শুভেচ্ছা জানান মন্দির কমিটির সদস্য ও ভক্তরা। এসময় ধর্মীয় রীতিতে উলু ধ্বনির মাধ্যমে তাকে বরণ করে নেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মন্দির কমিটির সভাপতি রিপন দেবনাথ, সহ সভাপতি শান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক লিটন দেবনাথ, কোষাধাক্ষ্য সঞ্জিব দেবনাথ, মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ সহ এলাকার সকল শ্রেণীর মানুষ।

প্রসঙ্গত দীর্ঘ ৮০ বছর পর মন্দিরটির সংস্কারের উদ্যোগ নেয় এলাকাবাসী। এলাকাবাসীর দাবীতে তিনি নতুন একটা মন্দির করার আশ্বাস দেন।

এরই ধারাবাহিকতায় ৩০ মার্চ ২০১৭ সালে তিনি এই মন্দিরটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এরপর থেকে মন্দিরটির নির্মাণ কাজ চলমান রয়েছে। মন্দির নির্মানের ব্যাপারে  আর্থিক সহ সার্বিক সহযোগীতা করায় এমপি রনজিত রায়ের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

স/এষ্