ঢাকাশুক্রবার , ২৫ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শার্শায় অদম্য দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

admin
ফেব্রুয়ারি ২৫, ২০২২ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

শার্শায় অদম্য দুই কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের শার্শায় অদম্য কৃতি শিক্ষার্থী তামান্না আক্তার নূরা ও শাহিদা খাতুনকে সংবর্ধনা ও মডেল এতিম খানার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন যশোর জেলা শাখার আয়োজনে ও মরহুম হাজী মনোহর আলী মাষ্টারের পাখি বাড়ি সিলেটের সহযোগিতায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের ব্যবস্থাপনায় এবং বিশিষ্ট ব্যবসায়ী ও ইউপি সদস্য আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।

সংবর্ধনা অনুষ্ঠানে তামান্না নূরা ও শাহিদা খাতুনকে ক্রেষ্ট ও এতিম খানার শিশুদের মাঝে বিভন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১০ নং শার্শা ইউনিয়নের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা শাখার উপদেষ্টা ফজলে করিম মো. নাজমুজ্জামান, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, গ্রামের সংবাদ পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আ: মুন্নাফ, সাংবাদিক এম এ রহিম প্রমুখ।

স/এষ্