ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শার্শায় পল্লীতে কবরস্থান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ১৬, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ
Link Copied!

শার্শায় পল্লীতে কবরস্থান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

মনির হোসেন বেনাপোল প্রতিনিধি ।। যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা গ্রামের একটি কবরস্থান থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে রাখা বালতির ভেতর এসব ককটেল দেখতে পান স্থানীয় দুই ভাই। ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জানা যায়, স্থানীয় মোজাম্মেল হক ও তার ভাই দরুদ আলী তাদের পিতার কবর জিয়ারতের জন্য বাগানপাড়ার কবরস্থানে যান। এসময় তারা কাঠের গুড়া ভর্তি দুটি বালতি দেখতে পান। একটি বালতি সরানোর পর ককটেল সদৃশ বস্তুু দেখতে পেয়ে সন্দেহ মনে হলে তারা দ্রত বিষয়টি গোগা বিজিবি ক্যাম্পে জানান।

গোগা বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাটি শার্শা থানা পুলিশকে অবহিত করলে পুলিশের উপ পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কবরস্থান ও আশপাশের এলাকা থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। উদ্ধারকৃত ককটেলগুলো জব্দ করে থানায় নিয়ে যান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, বিস্ফোরকগুলো কোথায় থেকে এলো এবং কি উদ্দেশ্যে কারা রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।