ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শার্শায় টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মেলা উদ্বোধন

চমক নিউজ, বেনাপোল অফিস
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

শার্শায় টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মেলা উদ্বোধন

মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় শার্শায় ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বর্ণাঢ্য র‌্যালি শেষে মেলার উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান। মেলায় কৃষি প্রোজেক্টের আওতায় ১৪টি স্টল প্রদর্শন করা হয়।

শার্শা উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার তপু কুমার সাহা, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার পলাশ বালা সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক ও সফল কৃষক-কৃষাণীরা।