ঢাকাসোমবার , ২৫ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ফরিদপুরে অসচ্ছল নারীদের মধ্যে বস্ত্র বিতরণ

admin
সেপ্টেম্বর ২৫, ২০১৭ ১১:৪৭ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সেচ্ছাসেবী সংগঠন শিবাজী নিকেতন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে অসচ্ছল পঞ্চাশ জন নারীর মধ্যে বস্ত্র বিতরণ করেছে। এই কর্মসূচীর উদ্বোধন করেন শিশু শিবাজী পোদ্দার। আজ সোমবার দুপুরে জেলা শহরের শোভারামপুরে সংগঠনের পরিচালক সাংবাদিক সংগঠক বিজয় পোদ্দার এর সভাপত্বিতে এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাগবত পাঠক কালীপদ সাহা, বিশিষ্ট লেখক গবেষক আশরাফ আলী মোল্লা, শহর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শরীফ ইমরান চৌধুরী সিলটন, শহর সেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক এটি এম জামিল তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, বিটিভি ফরিদপুর জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসাইন বাবু, জেলা পূজা উৎযাপন পরিষদের প্রচার সম্পাদক অটল চক্রবর্তি, শিবাজী নিকেতনের সহ-সভাপতি নন্দিতা পোদ্দার প্রমূখ। নতুন শাড়ী পেয়ে পূজোর আগের দিন দরীদ্র নারীদের মুখে হাসি ফুটেছে।

স/মা