বাঘারপাড়ায় জমি-জায়গা সংক্রান্ত বিরোধ
সাঈদ ইবনে হানিফ :
জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে পারিবারিক অশান্তি, ভাইয়ে – ভাইয়ে দ্বন্দ্ব, গোষ্ঠীগত সংঘাতের চিত্র কোন নতুন কথা নয়। প্রতিদিন দেশের কোথাও না কোথাও এ সংক্রান্ত বিরোধে জড়িয়ে মানুষ আহত নিহত হচ্ছে। ফলে এক পরিবার থেকে অন্য পরিবার কোখনো বা গোষ্ঠীগত এসব দ্বন্দ্ব সংঘাতের কারণে পারিবারিক বা সামাজিক অশান্তি চলছে তো চলছেই। এমনি এক ঘটনা ঘটেছে উপজেলা বাসুয়াড়ী ইউনিয়নের রাধানগর গ্রামের করিম মোল্যার পুত্র আব্দুল হাই (৪৮) ও আবু তালেব মোল্যার পুত্র গোলাম কুদ্দুস (৫০) এর পরিবারের মধ্যে। ভুক্তভোগী উভয় পরিবার ও পরিবেশী সূত্রে জানাই জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে টানা পোড়েন চলছিল। যার সূত্রে ধরে গত ২ ডিসেম্বর দুপুরে পারিবারিক চলাচলের রাস্তা আটকানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘাতের সৃষ্টি হয়। এতে আব্দুল হাই ও প্রতিপক্ষের গোলাম কুদ্দুস আহত হয় বলে পাল্টাপাল্টি অভিযোগ হয়। আব্দুল হাই বলেন গোলম কুদ্দুস-এর সাথে দীর্ঘদিন ধরে তার জমি-জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। ঘটনার দিন কুদ্দুস তার ঐ জমির সীমানা ঘেরা ও চলাচলের রাস্তা আটকাতে গেলে সে তাকে বাধা প্রদান করে। এ সময় কুদ্দুস তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে আব্দুল হাই রক্তাত্ব যখম হয়। গোলাম কুদ্দুস ও তার পরিবার এসব অভিযোগ অস্বীকার করে বলেন আব্দুল হাই-এর সাথে আমার জমি-জায়গা সংক্রান্ত অভিযোগ আছে ঠিকই কিন্তু ঘটনার দিন কোন কারণ ছাড়াই আব্দুল হাই তার লোকজন নিয়ে আমারও আমার পরিবারের উপর হামলা করে। এসময় আমি আত্মরক্ষার্থে ঘরে আশ্রয় নিলে তারা আমার ঘরবাড়ি ভাংচুর করে। খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনা স্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং গোলাম ক্দ্দুুসকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিষয়টি শান্তিপূর্ণ আপোষ মিমাংশার শর্তে ছেড়ে দেয়। বুধবার এঘটনার খোঁজ নিতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ভাব লক্ষ্য করা গেছে। এদিকে পার্শ্ববর্তী ঘোষ নগর গ্রামের সালামত মোল্যার পুত্র আবুল কালু রব-এর অভিযোগ গোলাম কুদ্দুস তার নিকট থেকে জমি বিক্রয়ের নামে ৪লক্ষ টাকা নিয়ে জমি না লিখে দিয়ে নানা ওজর আপত্তি করতে থাকে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার শালিশ দরবার হলেও সন্তোষ্ট মূলক কোন সমাধান হচ্ছে না। এ বিষয়ে এলাকার সমাজ প্রতি ও সচেতন মহল বলেন দলীয় রাজনৈতিক প্রতি হিংসা ও সামাজিক ন্যায় বিচার না থাকার কারণে এসব ঘটনার শান্তিপূর্ণ সমাধান দেয়া সম্ভব হচ্ছে না।
স/এষ্

