ঢাকামঙ্গলবার , ১৮ ফেব্রুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শাজাহান খানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ

admin
ফেব্রুয়ারি ১৮, ২০২০ ১০:৪৯ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া প্রতিনিধি ॥ সাবেক নৌ-পরিবহন মন্ত্রী ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের কার্যকারী সভাপতি শাজাহান খান এমপির বিরুদ্ধে নিরাপদ সড়কের সভাপতি ইলিয়াস কাঞ্চন কতৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের মজমপুর রেলগেট এলাকায় কুষ্টিয়া জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করে শ্রমিক-নেতাকর্মীরা।

ঘন্টা ব্যাপী চলা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল ইসলাম রানা, সাধারন সম্পাদক শাহিন বিশ্বাস, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহাবুল আলম ও সাধারন সম্পাদক আফজাল হোসেন প্রমুখসহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স/এষ্