ঢাকাবৃহস্পতিবার , ২০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শাকিব-বুবলীর ‘রংবাজ’ এ অতিথি অপু!

admin
এপ্রিল ২০, ২০১৭ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

সম্প্রতি বিয়ে কাণ্ডে দেশজুড়ে সমালোচিত নায়ক শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ ছবিতে জুটি বেঁধে কাজ করছেন চিত্রনায়িকা বুবলী। আর সেখানে অতিথি চরিত্রে অভিনয় করবেন শাকিবের স্ত্রী অপু বিশ্বাস।

শামীম আহমেদ রনি পরিচালিত ছবিতে শাকিবের বিপরীতে বুবলীর কাজ করা নিয়েই তার সঙ্গে বিরোধে জড়ান শাকিবের স্ত্রী অপু বিশ্বাস। এক পর্যায়ে টিভিতে লাইভে গিয়ে তিনি প্রকাশ করেন শাকিবের সঙ্গে নয় বছর আগে তার বিয়ের খবর।

এ নিয়ে সারা দেশে সমালোচনার মুখে পড়েন শাকিব। অপু বিশ্বাস বলেন, তাকে বাদ দিয়ে আজকাল বুবলীর প্রতি বেশি মনযোগী শাকিব। তিনি বুবলীর সঙ্গে শাকিবের কাজ করা নিয়েও আপত্তি তুলেন।

কিন্তু পরে আবার সময়ের স্রোতে ভেসে গেছে তিন তারকার মান-অভিমান ও ভুল বুঝাবুঝি। এমনকি সম্প্রতি অপু বিশ্বাস নিজেই একটি জাতীয় দৈনিকে বুবলীকে তার সবচেয়ে আপন মানুষ বলে দাবি করে বলেছেন, শাকিবের সঙ্গে বুবলীর কাজ করা নিয়েও তার কোনো আপত্তি নেই।

এরই মধ্যে পাওয়া গেলো নতুন খবর। ‘রংবাজ’ ছবিটিতে একসঙ্গে দেখা যাবে শাকিব-অপু ও বুবলীকে। শাকিবের নায়িকা হিসেবে বুবলী কাজ করলেও অপু হাজির হবেন দারুণ এক চমক নিয়ে। ছবির মাঝখানে থাকবে এক ঝলক অপুর উপস্থিতি।
তবে পরিচালক শামীম আহমেদ রনি খবরটিকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন।

স/ এষ্