ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শাকিব ও বুবলি অভিনীত ‘রংবাজ`

admin
আগস্ট ৯, ২০১৭ ১২:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

মুক্তির আগেই আলোচনায় চলে এল শাকিব ও বুবলি অভিনীত ‘রংবাজ’ সিনেমাটি।  এবারের আলোচনার বিষয় ‘রংবাজ’ সিনেমার ট্রেইলার ফাঁস নিয়ে।

কারণ প্রযোজনা সংস্থা থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ট্রেলার মুক্তি দেওয়ার আগেই ইউটিউব ও ফেসবুকে ফাঁস হয়ে গেছে ‘রংবাজ’-এর ট্রেইলার

আসছে ঈদ-উল-আযহাতেই মুক্তি পেতে যাচ্ছে ‘রংবাজ’ ছবিটি। ছবিটির শুটিং-পরবর্তী কাজও সম্পন্ন হয়ে গেছে। কিন্তু আনুষ্ঠানিকভাবে ট্রেইলার প্রচারণায় নামার আগেই ইউটিউব ও ফেসবুকে ফাঁস হয়ে গেছে ‘রংবাজ’-এর ট্রেইলার।

প্রযোজনা সংস্থা থেকে এখনো ট্রেলার মুক্তি দেওয়া হয়নি ‘রংবাজ’-এর ট্রেইলার। ধারণা করা হচ্ছে, যেহেতু ছবিটি নিয়ে সাধারণ মানুষের মনে দারুণ কৌতূহল, এরই সুযোগ নিয়েছে কেউ। যে ট্রেলারটি দেখা যাচ্ছে, তাতে কালার গ্রেডিং বা কারেকশন কিছুই হয়নি। কীভাবে তা ইউটিউব বা ফেসবুকে চলে এল, তা জানতে ছবির নির্মাতা আবদুল মান্নানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোন মন্তব্য পাওয়া যায়নি।

৪ মিনিট ২৯ সেকেন্ড ব্যাপ্তির এই ট্রেইলারটি  শাকিব ভক্তদের সৌজন্যে সামাজিক মাধ্যমে খুব দ্রুতই ছড়িয়ে পড়তে শুরু করে। ট্রেইলারটিতে শাকিব ও বুবলি দ’জনকেই আগের সিনেমাগুলো থেকে একটু ভিন্নরূপে দেখা গেছে। নতুন হেয়ার স্টাইল, শরীরে ট্যাটু, পোশাকে নতুনত্ব আর গলায় একগোছা মালা।

‘রংবাজ’ ছবিটি প্রথমে শুরু করেছিলেন ‘বসগিরি’খ্যাত তরুণ নির্মাতা শামীম আহমেদ রনি। কিন্তু পরিচালক সমিতি ছবি নির্মাণের মাঝখানেই তাঁকে নিষিদ্ধ করে। এরপর ছবিটির দায়িত্ব পান আবদুল মান্নান। রূপরঙ এবং শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিতে শাকিব-বুবলি ছাড়াও আছেন অমিত হাসান।

স/মা