ঢাকারবিবার , ২৯ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শাকিবের বিরুদ্ধে মামলা করেছেন ইজাজুল মিয়া

admin
অক্টোবর ২৯, ২০১৭ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

রাজনীতি’ সিনেমায় সংলাপ বলার সময় একটি ফোন নম্বর উল্লেখ করেছিলেন শাকিব খান। ছবির নায়িকা অপু বিশ্বাসকে দেয়া সেই নম্বরটি শাকিবের নিজের নম্বর ছিল না।

নম্বরটির মালিক হচ্ছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ইজাজুল মিয়া। ছবিতে নম্বরটি শোনার পর অনেকেই নম্বরটিতে ফোন করেন। যার বেশিরভাগই নারী। তারা শাকিব খান ভেবে এসব কল করেন।

এসব কলের জন্য পারিবারিক জীবনে ঝামেলায় পড়তে হয় ইজাজুলকে। কেউ কেউ তার বাড়িতেও চলে আসেন। এবার তিনিই মামলা করেছেন শাকিবের বিরুদ্ধে। একই মামলায় ‘রাজনীতি’ সিনেমার পরিচালক বুলবুল বিশ্বাস, প্রযোজক আশফাক আহমদকে আসামি করা হয়েছে। রবিবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সম্পা জাহানের আদালতে প্রতারণা ও মানহানির অভিযাগ এনে মামলাটি করা হয়।

স/মা