বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : বাঘারপাড়া উপজেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা রাকিব হাসান শাওনের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।
করোনাভাইরাসে কর্মহীন বিভিন্ন পর্যায়ের মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন তিনি ও তার প্রতিনিধিরা। এ পর্যন্ত তিনি বাড়ি বাড়ি গিয়ে এবং হেল্পলাইনের মাধ্যমে উপজেলার ৩ সহস্রাধিক পরিবারকে উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।
যারাই হেল্পলাইন (০১৭২৩-৫৪৬৫৩৪) নম্বরে সহযোগিতা চেয়ে কল করেছেন তাদের বাড়িতেই খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এতে করে উপকৃত হচ্ছে প্রত্যন্ত গ্রামাঞ্চলের অসহায়-কর্মহীন মানুষ। দ্বিতীয় ধাপে আরো ৩ সহস্রাধিক পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছেন।
এরই মধ্যে ৩শ৫০পরিবারকে তিনি খাদ্য সহায়তা প্রদান করেছেন। একই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ও শুক্রবার বাঘারপাড়া পৌর এলাকার ৮নং ওয়ার্ড, বন্দবিলা ইউনিয়নের দাঁদপুর, রায়পুর ইউনিয়নের শালবরাট ও নারিকেলবাড়ীয় ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে শাওনের পক্ষে তার প্রতিনিধিরা ২শ’ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন শাওনের প্রতিনিধি রায়হান হোসেন, আবু হুরায়রা ও রুবেল হোসেন প্রমুখ।
স/এষ্

