শাহজাহান শোভন, টঙ্গী থেকে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ জাহিদ আহসান রাসেল এমপি ও গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান রাসেল সরকারের নির্দেশনায় গাজীপুর সদর মেট্রো থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী সোহানুর রহমান সোবহানের ব্যক্তিগত উদ্যোগে নোভেল করোনা ভাইরাস এ কবলিত ঘরে আটকে পড়া গরিব, অসহায় দুস্থ মানুষের মাঝে চাউল, পিয়াজ, আলু, সয়াবিন তেল, ডাল, সাবান ও চিকিৎসা সামগ্রী বিতরণ গতকাল মঙ্গলবার সকাল থেকে গাজীপুর সদর শহীদ নেয়ামত সড়ক এলাকায় ৪শ’ গরিব অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুর সদর থানা ওসি অপারেশন জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আব্দুল মতিন, মুফতী মামুনুর রশিদ, যুবলীগ নেতা মিলন মৃধা, মো: মহিউদ্দিন, শরীফুল ইসলাম, রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন সিহাব প্রমুখ।
এ সময় গাজীপুর সদর মেট্রো থানা যুবলীগের সভাপতি প্রার্থী সোহানুর রহমান ছোবহান বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষ হোম কোয়ারেন্টেনে লকডাউনে আছে। তাদের আয় রোজগার বন্ধ। তাই নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে বিভিন্ন এলাকার ৪শ’ পরিবারের মাঝে চাউল, পিয়াজ, আলু, সয়াবিন তেল, ডাল, সাবান ও চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে। আমি আশা রাখি যার যতটুকু সাধ্য আছে সবাই গরিব, অসহায়, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের পাশে এসে দাঁড়াবেন।
স/এষ্

