ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি

admin
নভেম্বর ৮, ২০২০ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গী প্রতিনিধি : প্রখ্যাত শ্রমিক নেতা ও গাজীপুর-২ আসনের প্রয়াত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ৭০তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৯৫০ সালের ৯ নভেম্বর তিনি গাজীপুরের হায়দরাবাদ গ্রামে জন্ম গ্রহণ করেন।

জন্মদিন উপলক্ষে শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদসহ আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষকলীগসহ বিভিন্ন সংগঠন ঢাকা ও গাজীপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রদ্ধা নিবেদনসহ দোয়া ও মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচি গ্রহণ করেছে।

গতকাল ৮ নভেম্বর এই উপলক্ষে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও দোয়া মাফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া গাজীপুর মহানগরীর হায়দরাবাদে আজ ৯নভেম্বর বাদ জোহর আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও আহসান উল্লাহ মাস্টার এমপি স্মৃতি পরিষদ, জনকল্যাণ সমিতি এবং পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ,পবিত্র কুরআন তেলওয়াত, টঙ্গীতে আলোচনা ও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

শহীদ আহসান উল্লাাহ মাস্টারের বড় ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে জন্মদিনের কর্মসূচিতে অংশ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

স/এষ্