ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্র তারকারা


ফেব্রুয়ারি ২১, ২০১৮ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন চলচ্চিত্র তারকারা।

একুশের প্রথম প্রহরে এফডিসির শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় জায়েদ খান ছাড়াও চিত্রনায়ক বাপ্পী সাহা, শিপন মিত্র, সাঞ্জু জন, জয় চৌধুরী, নাদিম, চিত্রনায়িকা মিষ্টি, জেসমিন, বিপাশা কবির, শিরিন শিলা, রোমানা নীড়, দিপালীসহ নৃত্য পরিচালক মাসুম বাবুল ও আরো অনেক চলচ্চিত্র তারকারা উপস্থিত ছিলেন।

এসময় প্রত্যেকেই খালি পায়ে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একইসাথে আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটি সমবেত কণ্ঠে পরিবেশন করেন।

বিডিপ্রতিদিন

স/মা