ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শরীয়তপুরে বাবাকে কুপিয়ে খুন

admin
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১০:০০ পূর্বাহ্ণ
Link Copied!

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ছোট কালিনগর গ্রামে নিজ বাবাকে কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি।

শুক্রবার সকালে ওয়ারেজ খান (৬০) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করেছে বলে জানায় পুলিশ।

এ ঘটনায় ছেলে দবিরকে আটক করেছে গোসাইরহাট থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে ওয়ারেজ খানের সঙ্গে ছেলে দবিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দবির। চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে দেখেন ওয়ারেজ খানের মৃতদেহ বাড়ির আঙ্গিনায় পড়ে রয়েছে।

বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ময়নাতদন্তের জন্য ওয়ারেজ খানের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স/শা