ঢাকারবিবার , ২৮ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শরীলডা ভ্যালা না বাপো -মেয়ের কোলে চড়ে ভোট দিচি

admin
নভেম্বর ২৮, ২০২১ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

শরীলডা ভ্যালা না বাপো -মেয়ের কোলে চড়ে ভোট দিচি

“”নব্বই বছর বয়সী বৃদ্ধা আয়েশা বেওয়া””

“”বদলগাছী উপজেলায় ৮টি ইউনিয়নে তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে রোববার ভোট গ্রহণ অনুষ্ঠিত “”

খালিদ হোসেন মিলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: বয়সের ভারে শরীরটা নুয়ে পড়েছে। চলাচলের ক্ষমতাও আর নেই। এমনকি চোখেও অস্পষ্ট দেখেন। তৃতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়ে রেজিয়ার কোলে চড়ে ভোট দিতে কেন্দ্রে এসেছিলেন নব্বই বছর বয়সী বৃদ্ধা আয়েশা বেওয়া।

রোববার সকাল পৌনে ৯টায় নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের জগৎনগর (কলকুঠি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন।

গোপালপুর গ্রাম থেকে ভ্যানে করে কেন্দ্রের চত্বরে প্রবেশ করেন বৃদ্ধা আয়েশা বেওয়া। এরপর সেখান থেকে মেয়ের কোলে করে ভোটকক্ষে যান। তার অবস্থা দেখে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যরা অন্যদের থেকে আগেই ভোট দেওয়ার সুযোগ করে দেয়।

ভোট দেওয়া শেষে বৃদ্ধা আয়েশা বেওয়া বলেন, ‘জীবনের শেষ সময় এসে মেয়ের কোলে চড়ে ভোট দিলাম বাপু। আর হয়তো ভোট দিবার পারমু কি না, আল্লাহ ভালো জানে। শরীলডা আর চলে না। তারপরও ভোট দিচি।’

বৃদ্ধার মেয়ে রেজিয়া বলেন, ‘বাড়িতে গিয়ে মেম্বাররা জোরাজুরি করছিল মাকে নিয়ে যেন ভোটটা দিয়ে আসি। মা চলাফেরা করতে পারে না। ভ্যানে করে কেন্দ্রে নিয়ে আসি। এরপর কোলে করে কক্ষে গিয়ে ভোট দিয়ে দিলাম। সঙ্গে নিজের ভোটও দিয়েছি।’

এদিকে আয়েশা বেওয়ার সঙ্গে একই ভ্যানে ভোটকেন্দ্রে এসেছিলেন আরেক বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা সুনছি। তিনি তার মেয়ে কাঞ্চনের কাঁধে ভর করে ভোটকক্ষে গিয়ে ভোট দিয়েছেন।

জগৎনগর (কলকুঠি) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং কর্মকর্তা এস এম জামান বলেন, ‘এ কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ১১৬। যেখানে পুরুষ ভোটার ১ হাজার ২৭৯ জন এবং মহিলা ভোটার ৮৩৭ জন। সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।’

বদলগাছী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, , বদলগাছী উপজেলার আটটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৬৭ হাজার ২৩২ জন। যেখানে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৮ জন এবং সাধারণ সদস্য পদে ২৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭৪টি কেন্দ্রের ৪৭৮টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

স/এষ্