ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শপথ নিয়ে জুয়ার পথ ছাড়লো ঝালকাঠির অর্ধশত ক্রিকেট জুয়াড়ি

admin
অক্টোবর ৯, ২০১৭ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি শহরের ক্রিকেট জুয়াড়িরা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এমএম মাহামুদ হাসানের কাছে শপথ নিয়ে জুয়ার পথ ছাড়লো। রোববার রাতে সদর সার্কেল অফিসে শহরের প্রায় অর্ধশত ক্রিকেট জুয়াড়ি এ শপথ নিতে আসে। সমাজ ধংসাত্মক অবৈধ এ মরণ খেলার পথ থেকে ফিরে আসার প্রতিশ্রুতি দেয়ায় অতিরিক্ত পুলিশ সুপার মাহামুদ হাসান সবাইকে ফুল দিয়ে শুভেচাছা জানান এবং মিষ্টি মুখ করান। এসময় উপস্থিত ছিলেন, সদর থানার ওাসি মো: তজিুৃল ইসলাম ও আবুল কালাম প্রমুখ।

ঝালকাঠির পুলিশ সুপার মো:জোবায়েদুর রহমানের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এমএম মাহমুদ হাসান ( পিপিএম সেবা ) মাদক, সন্ত্রাস, জঙ্গি, ইভটিজিং ও বাল্যবিবাহ সহ পারিবারিক বিরোধ নিস্পত্তি করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক শুনাম অর্জন করে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে নিতে সক্ষম হয়েছেন।
প্রসঙ্গত, শহরের বারচালা, তামাকপট্টি, লঞ্চঘাটসহ বেশ কিছু এলাকায় নানা বয়সের এক শ্রেণির লোকের নেতৃত্বে ক্রিকেট জুয়ার রমরমা বানিজ্য চলছিলো। জেলা পুলিশ দীর্ঘ দিন ধরে বিষয়টি তদন্তে নামে। কয়েকটি অভিযানও চালানো হয়। সম্প্রতি এ মহলকে সর্ব শেষ সতর্ক করলে জুয়াড়িরা আত্মসমর্পন করে জুয়ার পথ থেকে ফিরে আসার প্রতিশ্রুতি দেয়।

স/মা