ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শতরূপা তালুকদারকে বিদায় সংবর্ধনা

admin
সেপ্টেম্বর ৬, ২০১৭ ১১:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্বপন দাস, আগৈলঝাড়া

বরিশালের আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আগৈলঝাড়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এর যৌথ আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জসীম সরদার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আশুতোষ রায়, কৃষি কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, মহিলা বিষয়ক কর্মকর্তা দীপিকা রানী সেন, সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান, সেটেলমেন্ট সহকারী সার্কেল অফিসার অশোক কুমার দেবনাথ, সহকারী শিক্ষা অফিসার চুন্নু ফকির, ভূমি অফিস সহকারী আলমগীর হোসেন, ফারজানা বেগম, সার্ভেয়ার মো. শাহজাদা, সহকারী তহশীলদার বাসুদেব বিশ^াস, আব্দুস সোবহান, সাংবাদিক অপূর্ব লাল সরকার প্রমূখ। উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর শুন্য থাকার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে শতরূপা তালুকদার ২০১৬ সালের ৩১শে মার্চ আগৈলঝাড়ায় যোগদান করেন। সম্প্রতি তাকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে আরডিসি হিসেবে বদলী করা হয়েছে।

স/মা