ঢাকাবৃহস্পতিবার , ১৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শততম ম্যাচে বাংলাদেশ হলে কেমন হতো?

admin
জানুয়ারি ১৮, ২০১৮ ১২:০২ পূর্বাহ্ণ
Link Copied!

ত্রিদেশীয় সিরিজে বুধবার জিম্বাবুয়ে বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের শততম ম্যাচের আয়োজন ছিল। ২০০৬ সালের ৮ ডিসেম্বর এই স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ওই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। আজকের শততম ম্যাচটিতেও থাকতে পারতো বাংলাদেশ, এমনকি জিম্বাবুয়েও! কেন মিরপুরের শততম ওয়ানডেতে বাংলাদেশ নেই, সেটির সবচেয়ে ভালো ব্যাখ্যা দিতে পারবে বিসিবি।

কিন্তু কেন এই ম্যাচে বাংলাদেশ নেই, সেটির জবাব দিতে গিয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে গেলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘এটা বলতে পারেন, শততম ম্যাচে বাংলাদেশকেও রাখতে পারতাম। ঠিক আছে…। সিরিজটা নিয়ে একটু তাড়াহুড়া ছিল। কিছুটা অনিশ্চয়তা ছিল বলেই আগে থেকে ঠিক করতে পারিনি। এটা যে করা যেত না তা নয়, করা যেত। করতে পারলে ভালোই হতো।’

মিরপুরে টাইগারদের অনেক ইতিহাস রয়েছে। এই ভেন্যুতেই ওয়ানডেতে পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। এর মধ্যে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। তাছাড়া এই ভেন্যুতেই টেস্টে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। মিরপুরেই ২০১২ ও ২০১৬ সালের এশিয়া কাপে ফাইনাল খেলেছিল টাইগাররা। ২০১১ সালে এখানে অনুষ্ঠিত হয়েছে আইসিসি বিশ্বকাপের ম্যাচ। ২০১৪ সালে অনুষ্ঠিত হয়েছিল আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা।

স/এন