ঢাকাশনিবার , ৫ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লৌহজংয়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সাগুফতা ইয়াসমিন এমিলির মতবিনিময় সভা

admin
আগস্ট ৫, ২০১৭ ১১:২৬ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি লৌহজং উপজেলার বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। লৌহজংয়ে হিন্দু সম্প্রদায়ের একটি মাত্র শ্বশান রয়েছে । পাশেই রয়েছে একটি মন্দির । শুক্রবার বিকালে লৌহজং উপজেলার বেজগাঁও এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্টিত হয় । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য সাবেক হুইপ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। সভায় আসন্ন ভগবান শ্রীষ্ণের জন্মাষ্টমী ও সার্বজনীন শারদীয় দূর্গা পূজা ২০১৭ উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের লোকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় এমপি শ্বশানটির সার্বিক উন্নয়ন এবং মন্দির নির্মাণে আর্থিক বরাদ্দ দেওয়ার ঘোষনা করেন। একটা বাজেট করে শ্বশান এবং মন্দিরের উন্নয়ন করার ঘোষনাও দেন তিনি। এ সময় বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের লোক তার এই মহতি উদ্যোগকে স্বাগত জানান। পরে হিন্দু সম্প্রদায়ের প্রায় ১৫ শতাধিক লোকদের মাঝে কাপড় বিতরন করা হয় । প্রধান অতিথির বক্তেব্যে এমিলি বলেন, সকলকে নিয়ে মিলে মিশে কাজ করতে চাই। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা ভোট দেওয়ার আহব্বান জানান। এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। দেশী বিদেশী স্বরযন্ত্র মোকাবেলা করে আমাদের এলাকায় স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ এগিয়ে যাচ্ছে । এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদ সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির মাষ্টার প্রমুখ ।

স/এষ্