ঢাকাশুক্রবার , ২৯ মার্চ ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লৌহজংয়ে ভোট কারচুপির শংকায় স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্নেলন


মার্চ ২৯, ২০১৯ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: নির্বাচনের দিন কারচুপির, জাল ভোট ও কেন্দ্র দখলের শংকায় সংবাদ সম্মেলন করেছেন লৌহজং উপজেলা পরিষদ নির্বাচনের আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী ফকির মো: ফয়সাল হোসেন নিপু। শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় ঘোড়দৌড় বাজার এলাকার তার নির্বাচনী ক্যাম্মে সংবাদ সম্মেলন করে এসব শংকার কথা জানান। সংবাদ সম্নেলন তিনি বর্তমান উপজেলার চেয়ারম্যান ও নৌকা প্রতিকের প্রার্থী ওসমান গনি তালুকদারের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন।

তিনি আরো বলেন, নির্বাচনে আনারস প্রতিকের পোলিংক এজেন্টদের ভোট কেন্দ্রে যেতে বাঁধা, কেন্দ্র দখল, জালভোট মারা এবং নির্বাচনের দিন পোলিং এজেন্টদের কেন্দ্র যেতে না দেয়াসহ নানান শংকার কথা সংবাদ সম্নেলনে সাংবাদিকদের জানান তিনি। নিয়ম রক্ষার জন্য মানণীয় প্রধানমন্ত্রী নৌকা দিয়েছেন উল্লেখ করে ফয়সাল হোসেন নিপু আরো বলেন, আমরা দুই জনই আওয়ামিলীগের প্রার্থী । জনগন যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই জনগনের কল্যানে কাজ করবে। জনগন যোগ্য ব্যক্তিকেই ভোট দিবে। পুরো উপজেলায় আনারসের পক্ষে গণযোয়ার সৃষ্টি হয়েছে। নিজের ভরাডুবির আশংকায় নৌকার প্রার্থী ওছমান গনি তালুকদার ভিন্ন পথ বেছে নিয়েছে। বিভিন্ন ইউনিয়নের প্রভাবশালী এবং ক্যাডার বাহিনী দিয়ে সাধারন ভোটারদের মাঝে আতংক সৃষ্টি করছে।

এ সময় তিনি নির্বাচন আবাদ, সুষ্ট ও নিরপেক্ষ করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করে বলেন, সুষ্ট ভোট হলে তিনি নির্বাচিত হবেন। সংবাদ সম্নেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ফকির ফয়সাল হোসেন নিপু প্রবীন রাজনীতিবিদ লৌহজং উপজেলা আওয়ামিলীগের সভাপতি মৃত ফকির মো: আব্দুর হামিদ সাহেবের পুত্র।
স/রর