ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

লৌহজংয়ে পদ্মা ডায়াগনোষ্টিক সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প

admin
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১০:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে লৌহজং উপজেলায় বনসেমন্ত গ্রামে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূলে ঔষধ বিতরন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত পদ্মা ডায়াগনোষ্টিক সেন্টারের সার্বিক ব্যবস্থাপনায় বনসেমন্ত নব জাগরন সংঘের সভাপতি পদ্মা ডায়াগনোষ্টিক সেন্টারের পরিচালক মো:কাইউম এর সার্বিক সহযোগিতায় প্রায় ১৫ শতাধিক রোগীকে বিনামূলে এই চিকিৎসা সেবা দেওয়া হয়। এ উপলক্ষে ঢাকা থেকে ডায়বেটিস, কিডনি, মেডিসিন, শিশু, গাইনি, চক্ষু, সার্জারী ,চক্ষু,মনোরোগ বিশেষজ্ঞসহ ১৫ সদস্যের একটি ডাক্তারি টিম এই মেডিকেল ক্যাম্পে অংশ গ্রহন করেন। প্রতি বছরের ন্যায় এবার এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার বিভিন্ন বয়সের গরীব, অসহায় রোগী চিকিৎসাসেবা ও ঔষধ বিতরন করেছে পদ্মা ডায়াগনোষ্টিক সেন্টার। এবার নতুন করে তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়েছে নিরাপদ সড়ক চাই লৌহজং উপজেলা শাখা।

স/শা