ঢাকাশনিবার , ১৮ আগস্ট ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লৌহজংয়ে দু:স্থদের মাঝে সেলাই মেশিন ও ভিজিএফ এর চাল বিতরন


আগস্ট ১৮, ২০১৮ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়ন আওয়ামিলীগ ও হলদিয়া ইউনিয়ন পরিষদের যৌথ আয়োজনে অসহায় দু:স্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও ভিজিএফ এর চাল বিতরন করা হয়েছে। এ সময় এলাকার হত দরিদ্র ৫০ জন মহিলাকে ১টি করে সেলাই মেশিন ও ৩০০ জন মহিলা প্রত্যেককে ২০ কেজি করে চাল দেয়া হয়। শুক্রবার বিকেল ৫টার দিকে হলদিয়া ইউনিয়ন পরিষদ মাঠে সেলাই মেশিন ও ভিজিএফ এর চাল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামিলীগের সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ঢালী মোয়াজ্জেম হোসেন, হকি ফেডারেশনের সহ- সভাপতি ও লৌহজং উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার । এর আগে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সঞ্চলনা করেন হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী মো: মোজাম্মেল হক । হলদিয়া ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি হাজ্বী আব্দুস সালামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পূনরায় নৌকায় ভোট দেওয়ার আহব্বান জানান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামিলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফাজ্জল হোসেন তপন, মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তুষার আহম্মেদ রুপম প্রমুখ। স/রহ