মুন্সীগঞ্জ প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়ন পরিষদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আতœার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয় । শুক্রবার বিকাল ৩টায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করে খিদিরপাড়া ইউনিয়ন পরিষদ। পরে খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অসহায় ৪ শতাধিক দু:স্থদের মাঝে ২০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ ২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুর রশিদ শিকদার । অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন, খিদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজ্বী মো: আনোয়ার হোসেন বেপারীর । এ সময় স্থানীয় আওয়ামিলীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স/রহ

