ঢাকাশুক্রবার , ২ মার্চ ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লেবু চা আসলে ক্ষতিকারক নাকি স্বাস্থ্যকর !


মার্চ ২, ২০১৮ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বর্তমানে অনেকেই স্বাস্থ্য সচেতন। তাই দুধ-চিনি দেওয়া চাকে এড়িয়ে যান৷ আবার অনেকের পেটে সমস্যার কারণও লেবু চায়ের প্রতি ঝোঁক বেশি৷ কিন্তু কখনও জানার চেষ্টা করেছেন যে এই লেবু চা ক্ষতিকারক নাকি ভালো। আমাদের আজকের এই প্রতিবেদনে রইলো সেই প্রসঙ্গেই স্বল্প বিস্তর আলোচনা-

১। লেবু চা মানসিক চাপ কমাতে সাহায্য করে৷ আর অল্পবয়সিদের চায়ের নেশা থাকলে বারবার দুধ দেওয়া চা খেতে অনেকেই নিষেধ করে থাকেন৷ শরীরকে চনমনে করে তুলতে লেবুর গুরুত্ব অপরিসীম৷ তাইতো লেবুর চায়ের বিকল্প হয় না৷

২। লেবুতে উপস্থিত সাইট্রিক অ্যাসিড হজমে সহায়তা করে।এবং কিডনিতে স্টোন হওয়ার আশঙ্কাও কিছুটা কমায়৷

৩। লেবুর উপাদান যেমন শরীরকে বিভিন্ন রোগ থেকে দূরে থাকতে সাহায্য করে তেমনই হার্টের সমস্যাও কমাতে এর পরোক্ষ প্রভাব রয়েছে বলে মনে করা হয়৷

৪। জ্বরে অনেকেই টক খেতে বারণ করে৷ তবে শরীরকে ব্যাকটিরিয়ার প্রভাবমুক্ত করতে লেবু-চা খাওয়ার কথা বলে থাকে অনেকে৷

৫। লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে যা ত্বকের উন্নতিতে সাহায্য করে৷ এমনকি এর জন্য ব্রণর প্রকোপও কমে৷

তবে লেবু সকলকে সমানভাবে সাহায্য করে না৷ অনেকের টকে সমস্যা থাকলে লেবু এড়িয়ে যাওয়াই ভালো৷

স/মা