ঢাকাশনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

admin
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাট জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা

লাভলু শেখ, লালমনিরহাট থেকে : আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট জেলা শাখার ছাত্রলীগের ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে এবং ৩ জনকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হয়েছে।

বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লালমনিরহাট জেলা শাখা ছাত্রলীগের নতুন কমিটিতে মোঃ রাশেদ জামান বিলাশকে সভাপতি এবং আরিফ ইসলামকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত করা হয়েছে যথাক্রমে শফিকুল ইসলাম পাপ্পু, আবদুস সোবাহান ও আব্দুর রাজ্জাককে।

এছাড়া সহ-সভাপতি পদে ১১ জন এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৫ ও সাংগঠনিক সম্পাদক পদে ৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, লালমনিরহাট জেলা শাখা ছাত্রলীগের কমিটি গত বছরের ১১ই জুন বিলুপ্ত ঘোষণা করেছিলো বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি।

পরে জেলা ছাত্রলীগের শীর্ষ পদ প্রত্যাশীদের নিকট জীবন বৃত্তান্ত আহবান করেছিলো সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ ৮ মাস পর নতুন কমিটির ঘোষনায় আন্দিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের সর্বস্তরের নেতা ও কর্মীরা।

স/এষ্