লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত-বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট আহত-১
লাভলু শেখ, লালমনিরহাট থেকে : লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বসত-বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট আহত-১। ঘটনাটি ঘটেছে, লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামে।
আর এ ঘটনায় আদিতমারী থানায় ৭ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের মৃত: ছমির উদ্দিনের পুত্র আঃ ওহাব উদ্দিনের সাথে তার বড় ভাই সাইদুর রহমানের বসত বাড়ির ৬ শতক জমি নিয়ে বিরোধ চলছিল।
বিভিন্নভাবে জমি দখল নিতে না পারায় হঠাৎ ওই দিন সাইদুর রহমানের নির্দেশে বারঘড়িয়া গ্রামে মৃত ছমির উদ্দিনের পুত্র মমিনুল ইসলাম (৪৭), মমিনুল ইসলামের স্ত্রী সুলতানা পারভীন রুপালী (৪২), দক্ষিণ বালাপাড়া গ্রামের আঃ সাত্তারের পুত্র আঃ হান্নান (৫০), মহিষাশহর গ্রামের সুলতান আলীর পুত্র শরিফুল ইসলাম (২৮), রিপন (৩২), সুলতান আলীর স্ত্রী শেফালী বেগম (৫২) ও জাহানারা বেগম (৩২) সহ ২০/২৫ জনের ভাড়াটিয়া সন্ত্রাসীরা ছোড়া, দা, কুড়াল, চাপাতি, বল্লম দেশীয় অস্ত্রসন্ত্রে সজ্জিত হয়ে দল বেঁধে খুন, জখম, হত্যার উদ্দেশ্যে বসত-বাড়িতে অনাধিকার প্রবেশ করে হামলা, নারীকে মারধোর, ২ ভরি স্বর্ণ, ১ লক্ষ ৭৫ হাজার টাকা ছিনতাই ও লুটপাট এবং বসত বাড়ির আসবাপত্র ভাংচুর করে বিভিন্ন মালামাল লুটপাট করে নিয়ে গেছে। ভাড়াটিয়া সন্ত্রাসীদের বাড়িতে হামলায় বাঁধা দিতে গিয়ে আঃ ওহাব আলীর স্ত্রী উম্মে কুলসুম ফেরদৌসী আহত হন।
ভাড়াটিয়া সন্তাসী ও দাঙ্গাবাজদের হামলায় বসত-বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় আঃ ওহাব উদ্দিনের প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে।
রোববার বিকেলে এ বিষয়ে আদিতমারী থানার ওসি মোঃ মোক্তরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আঃ ওহাব উদ্দিনের লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
স/এষ্

