লালমনিরহাটে ‘ছওয়াবের’ সহায়তায় মসজিদ,মাদ্রাসায় সুপ্রিয় পানির ব্যবস্থা
লাভলু শেখ, সিনিয়র প্রতিবেদক, লালমনিরহাট ।। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ছওয়াবের’ উদ্যোগে সুপ্রিয় পানির ব্যবস্থা ও 40 টি মসজিদ ও মাদ্রাসায় ওজু খানা নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজ মাঠে 40 টি নলকুপ ও অজুখানা নির্মাণের সমস্ত সামগ্রী মাদ্রাসা ও মসজিদ কমিটির দায়িত্বপ্রাপ্তদের হাতে বুঝিয়ে দেন।
ছওয়াবের প্রজেক্ট অফিসার মোঃ সাহাজুল ইসলাম উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী ও কালীগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক। এ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী মোঃ রাফি উদ্দিন,তুষভান্ডার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহাবুর রহমান ও সাবেক ছাত্রনেতা মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ফিরোজ হায়দার লাভলু বলেন, ‘ছওয়াব’ এর এই মহৎ উদ্যোগকে কে স্বাগত জানান এবং এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য ইবাদত করার সুবর্নসুযোগ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, লালমনিরহাট জেলা নিম্নআয়ের মানুষের বসবাস এখানে নলকূপ ও মানবিক সহায়তা গুলো আরো বেশি করে করার জন্য ছওয়াবের প্রতি অনুরোধ করে তিনি বলেন লালমনিরহাট বন্যাকবলিত এলাকা মানুষের দিকে নজর রাখতে।
তিনি এই জেলার খেটে খাওয়া মুসল্লিদের পাশে দাড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ জানান ও ছওয়াব ফাউন্ডেশন এর কাজ আরও সম্প্রসারণ করার জন্য অনুরোধ করেন। উক্ত প্রোগ্রামটির সভাপতি মোঃ আফতাবুজ্জামান ছওয়াব প্রজেক্ট অফিসার সমাপনী বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
স/এষ্

