ঢাকাশুক্রবার , ৭ জানুয়ারি ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

লালমনিরহাটে চায়ের দোকানদারের ছুঁড়ে দেয়া গরম তেলে ঝলসে গেছে দম্পতির শরীর

admin
জানুয়ারি ৭, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে চায়ের দোকানদারের ছুঁড়ে দেয়া গরম তেলে ঝলসে গেছে দম্পতির শরীর

লাভলু শেখ লালমনিরহাট থেকে: লালমনিরহাটে টিউবওয়েলের হ্যান্ডেল চুরিকে কেন্দ্র করে চায়ের দোকানদার মুকুল মিয়ার ছুঁড়ে দেয়া গরম তেলে ফারুক খান ও ফারজানা দম্পতির শরীর ঝলসে গেছে। অভিযুক্ত মুকুল মিয়া একই এলাকার বক্কর আলীর ছেলে।

ঘটনাটি ঘটেছে, লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজির চওড়া এলাকার আজাদ জুট মিল সংলগ্ন স্থানে।

জানা গেছে, ঘটনার দিন ফারুক খাঁনের বাড়ির সামনের দোকান থেকে একটি টিউবওয়েলের হ্যান্ডেল চুরি হয়। ফারুকের বাসা ও মুকুলের দোকান পাশাপাশি হওয়ায় চুরি যাওয়া টিউবওয়েলের হ্যান্ডেল সম্পর্কে জিজ্ঞাস করলে মুকুল ক্ষিপ্ত হয়ে চিৎকার করে বলে আমি হ্যান্ডেল নেইনি।

রাগে মুকুল মিয়া তার দোকানের পুঁড়ি ভাজা গরম তেল ফারুক খান ও ফারজানার দিকে ছুঁড়ে দেয়। সেই গরম তেলে ফারুক খাঁনের মাথার বাম পাশে ও ঘারের আংশিক অংশ পুড়ে যায় এবং ফারুক খাঁনকে বাচাতে তার স্ত্রী ফারজানা এগিয়ে আসলে তারও বাম হাতের কুনুই থেকে নিচ পর্যন্ত পূড়ে যায়।

এসময় স্থানীয় লোকজন এসে ফারুক খাঁন ও ফারজানা বেগমকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভতি করেছে। ফারুক -ফারজানা দম্পতি লালমনিরহাট সদর হাসপাতালে ৩দিন চিকিৎসা নিয়ে মুকুল মিয়াকে আসামী করে সদর থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে মুকুল মিয়াকে সেল ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি এ অভিযোগ অস্বীকার করেছে।

শুক্রবার ৭ জানুয়ারী লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি শাহ্ আলম এর সাথে যোগাযোগ করে জানতে চাইলে তিনি জানান, গত সোমবার এঘটনাটি ঘটে যার লিখিত অভিযোগ পেয়েছি।তবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা নিশ্চিত করেছেন তিনি।

স/এষ্